বীরভূম জেলার খয়রাশোল সরকারি আই.টি.আই (Government ITI Khoyrasole)-এ আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ। আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিখ্যাত সংস্থা KISWOK Industries Pvt. Ltd. সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ITI পাস প্রার্থীদের নিয়োগ করবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট দিনে সরাসরি কলেজে উপস্থিত হতে বলা হচ্ছে।
নীচের টেবিলে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
| Subject | Short Description |
| নিয়োগকারী সংস্থা | KISWOK Industries Pvt. Ltd. |
| আয়োজক ইন্সটিটিউট | গভর্মেন্ট আই. টি.আই খয়রাশোল (Government ITI Khoyrasole) |
| পদের নাম | ITI ট্রেড সংশ্লিষ্ট পদ (নোটিশে নির্দিষ্ট পদ উল্লেখ নেই) |
| মোট শূন্যপদ | নির্দিষ্ট করে বলা হয়নি (ক্যাম্পাস ড্রাইভে সরাসরি নির্বাচন) |
| শিক্ষাগত যোগ্যতা | যোগ্য ITI পাস প্রর্থী |
| বয়সসীমা | নোটিশ ও সংস্থার নিয়ম অনুযায়ী |
| বেতন | সংস্থার নিয়ম অনুযায়ী দেওয়া হবে |
| ইন্টারভিউ / ড্রাইভের তারিখ | ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০ টা |
আবেদন প্রক্রিয়া (How to Apply):
- ক্যাম্পাসে উপস্থিতি: এটি একটি সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ। নির্ধারিত দিনে সরাসরি খয়রাশোল ITI ক্যাম্পাসে গিয়ে অংশগ্রহণ করতে হবে।
- তারিখ ও সময়: আগামী ০৩/০৯/২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টার মধ্যে খোয়রাশোল সরকারি আইটিআই প্রাঙ্গণে উপস্থিত হতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র: সাথে আপডেট করা বায়োডাটা (Bio-Data / CV), পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড এবং সমস্ত শিক্ষাগত ও ITI পাসের মূল সনদপত্র এবং জেরক্স কপি আনতে হবে।
- যোগাযোগের নম্বর: ক্যাম্পাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কলেজের অফিসিয়াল হেল্পলাইন নম্বর 9083254200-এ কল করতে পারেন।
নির্বাচন পদ্ধতি (Selection Process):
উপস্থিত প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং সরাসরি ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
Important Links:
অফিসিয়াল ওয়েবসাইট: www.khoyrasolegovernmentiti.com
অফিসিয়াল e-mail ID: khoyrasoleiti@gmail.com
ফোন নম্বর: 9083254200
অফিসিয়াল নোটিশ ডাউনলোড: এখানে Click করুন
গুরুত্বপূর্ণ সতর্কতা (No Application Fee):
এটি সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত একটি সরকারি ITI ক্যাম্পাস ড্রাইভ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বা চাকরি দেওয়ার নামে কোনো প্রকার আবেদন ফি কিংবা টাকা নেওয়া হয় না। চাকরিপ্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারকদের থেকে দূরে থাকার অনুরোধ করা হচ্ছে।
ক্যাম্পাসের ঠিকানা ও কীভাবে পৌঁছাবেন (Location & How to Reach):
গভর্নমেন্ট আইটিআই খয়রাশোল প্রতিষ্ঠানটি বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত নকড়াকোন্দা এলাকায় অবস্থিত। সিউড়ি, দুবরাজপুর বা অন্ডাল থেকে বাস এবং স্থানীয় যানবাহনের মাধ্যমে সহজে খয়রাশোল ITI প্রাঙ্গণে পৌঁছানো যায়।